আশিকাটি ইউপিতে উন্নয়ন ও শান্তির লক্ষ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার মাস্টার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

গাজী মোঃ মহসিন : আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে সম্প্রীতি সভায় শান্তির লক্ষে চেয়াম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাস্টার ইউনিয়নে উন্নয়ন ও শান্তির লক্ষে নৌকার প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন মাষ্টারকে সমর্থন করে নির্বাচন সরে দাঁড়ালেন।

গত ৩ নভেম্বর বুধবার শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার লক্ষ্যে ইউনিয়নের সকল প্রার্থীদের সাথে সম্প্রীতির সভায় চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বুধবার বিকাল ৪ টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট চিকিৎষক ডা. জে আর ওয়াদুদ টিপু তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা চাইনা নির্বাচনে সহিংসতা হউক, আপনাদের রক্ত ঝরুক। এই এলাকার সবাই ডা. দিপু মনির ভোটার, তাই এ ইউনিয়নে যে চেয়ারম্যান হবে এলাকার উন্নয়ন হবেই। তাই উন্নয়নের সার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নির্বাচনে সকলকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

তিনি তাঁর বক্তব্যে বলেন সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা কেহই সুষ্ঠু নির্বাচনের বিপক্ষে না। আমরা চাই জনগণ ভোটকেন্দ্রে আসুক ও নির্ভয়ে ভোট প্রদান করুক। আমরা সকলেই চাই শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হউক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন মাষ্টার, স্বতন্ত্র চশমার চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়াম্যান মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ গাজী, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবলু প্রমুখ।

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like