
ক্ষুদীরাম দাস:
আমি অথবা তুমি কাকে রাখি হৃদয়ের মাঝখানে
সময় যখন ভাঙে আমাদের নীরবতার কাঁচঘরে।
দূরত্ব বাড়ে, রঙ চটে যায় সন্ধ্যার আকাশে
শব্দেরা কাঁপে, থমকে যায় ভালোবাসার স্পর্শে।

আমি অথবা তুমিকার কাছে হার মানে অভিমান
চোখের কোণে ঢেকে যায় অগোচর কুয়াশার গান।
ভুল বোঝাবুঝির ছায়া নামে আলতো করে
মনটাকে ফাঁপা করে দেয় অনুচ্চারিত ক্ষতচিহ্ন ঘিরে।
আমি অথবা তুমিকে প্রথম হাত ছাড়লে আজ
বাতাসও থমকে দাঁড়ায় শুনে বিচ্ছেদের সুর আজব।
স্নেহের পুরনো খাতায় শুকিয়ে যায় স্মৃতির ফুল
তবু তাতে লেগে থাকে তোমার ছোঁয়ার নীল ভুল।
আমি অথবা তুমিকাকে দোষ দেবে রাতের অন্ধকার
জোছনাতেও লুকায় থাকে অশ্রর গভীর ভার।
তোমাকে ছাড়া দিনগুলো দাঁড়িয়ে থাকে পরান কাঁপিয়ে
আমাকেও তাড়িয়ে বেড়ায় তুমি না থাকা ছায়া হয়ে।
আমি অথবা তুমিহারালাম কোন প্রান্তে গিয়ে
স্বপ্নগুলো বেদনার নদীতে ডুবে যায় ভেসে ভেসে।
তোমার নামের উচ্চারণে আজ কেবল ব্যথার রেখা
সুখের পথও শূন্য হয়ে পড়ে, নেই আর ফেরার দেখা।
আমি অথবা তুমিশেষে রয়ে গেলাম কে একা
প্রশ্নটি ঝুলে থাকে বাতাসে মেঘের মতো ¤øান চেহারা।
তবু জানি, ভালোবাসা কখনো পুরোপুরি নিঃশেষ হয় না
শুধু দুঃখে লিখে যায় নতুন গল্পআমি কিংবা তুমি না।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫











