

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।
মতবিনিময় সভায় জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহোযোগিতা কামনা করেন
নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
৩০ নভেম্বর ২০২৫ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.












