নিয়তি : জেসমিন আক্তার জনি

কবিতা

নিয়তি

জেসমিন আক্তার জনি
(স্বপ্ন কন্যা নীলা)

স্বপ্নগুলো মচকে গেছে
হারিয়েছে দৃষ্টি।
তাইতো স্বপ্নে অঝর ধারায়,
ঝরছে শুধুই বৃষ্টি।

সুখগুলো আজ হারিয়ে গেছে,
খেলছে লুকোচুরি।
দুঃখের সাথে সন্ধি করে
গড়ছে ব্যথার ঝুড়ি।

আশাগুলো হতাশায়
আজ হয়ে গেছে বিলীন
নিরাশা আজ বাসা বেধে
হয়ে গেছে অমলিন।

 

ইচ্ছেঘুড়ি আটকা পরেছে
প্রতরণার ফাঁদে
ব্যর্থতা আজ সংঘ দিচ্ছে
দুর্ভাগ্যের সাথে।
ভাগ্য তুমি বড়ই নিঠুর,
খেলো আজব খেলা।

জীবন তরী ভিড়াও তীরে
বড় অবেলা।

You might like