সুখের বাস আত্মার গহীনে

কথিকা

ক্ষুদীরাম দাস :
গৃহের পরিবেশ শিশুসহ অন্যদের মনে প্রভাব বিস্তার করে। তাই প্রতিটি পরিবারে শান্তি বজায় রাখার ব্যাপারে সকলের সক্রিয় ভূমিকা রাখতে হয়।

পরিবারের প্রধানসহ সকলকে বিবেচনার সাথে ধৈর্যশীলতার পরিচয় বহনপূর্বক জীবনযাপন করা আবশ্যক। পরিবার যদি শান্তির জায়গা হয়ে উঠে তবে ঐ পরিবারের শিশুরা সুস্থ মানসিকতা ও সুস্থ মূল্যবোধ নিয়ে বিবেচক মার্নুষ হয়ে ওঠে।

সুখ শান্তি কখনো ধনসম্পত্তি, অর্থ বা জাগতিক জ্ঞান বুদ্ধির উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। অন্তর মন যাদের সরল ও উদার তারা র্সুখকে উপলব্ধি করতে সক্ষম।

সঙ্কীর্ণতা ও হীনমন্যতায় আবদ্ধ যারা তারা সবকিছুকে নিজের ক্ষুদ্র মানসিক এঙ্গেলে দেখতে অভ্যস্ত এবং এই শ্রেণীর মানুষগুলো অন্তর জ্বালায় আহত হতেই থাকে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৩ অক্টোবর ২০২০ খ্রি. ০৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like