সন্তুষ্ট থাকার নামই হতে পারে সুখ

কথিকা

ক্ষুদীরাম দাস :
আমাদের হৃদয়কে উত্তোলন করতে হবে সরলতাকে আলিঙ্গন করে। হৃদয় বা অন্তঃকরণ হল প্রকৃত জ্ঞানের কেন্দ্র স্থল। আমাদের ইচ্ছা বৃত্তির মূল স্থান। আমাদের অকৃত্রিম, আন্তরিক, গ্রহণযোগ্য আচরণ, অকপট, ভণিতাহীন, সৎ, মিতাচারী হওয়ার অভিপ্রায়ে অনন্তহীন অবিরাত জীবনযাপন করার কোনো বিকল্প হতে পারে না।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি উক্তি এবং মরমী গীতিকার লালন ফকিরের দুটি চরণ এখানে উল্লেখ করা বাঞ্ছনীয়। ‘ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ এবং মুর্খরা।’ সাধুর গুণ যা না বলা, সুদ্ধচিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ধরোরে মন সাধুর সঙ্গ।’ ফকির লালনের এই সাধু কে?

ইগো বা অহঙ্কার, অতিরিক্ত রাগ এই বিষাক্ত অদৃশ্য পদার্থগুলি আমাদের পারস্পরিক সম্পর্ক ভাঙ্গার ক্ষেত্রে বড় ভয়ঙ্কর। নিজের যতটুকু যা কিছু আছে তাই নিয়ে সরল চিত্তে সন্তুষ্ট থাকার নামই হতে পারে সুখ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০২:৪২ পিএম

২৬ নভেম্বর ২০২০ খ্রি. ১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

 

You might like