সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

নিজস্ব প্রতিবেদক, প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৫:৩১

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ৯০ বছর বয়সে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই প্রবীন শিল্পী। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ভারত সরকার সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাইলে সে প্রস্তাব প্রত্যাখান করেন তিনি।

 

বিস্তারিত আসছে..

You might like