মনপুরা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনপুরা সংবাদদাতা :

ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ(ডিডিএম) কারিতাস বরিশাল অঞ্চল মুক্তি-৩ প্রকল্প ও ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)র আয়োজনে জাতীয় দুর্যোগ দিবস ২০২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১০মার্চ) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে দিবসটি উপলক্ষে আলোচনা হয়েছে।

“ মজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা চত্বর থেকে এক বণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়ার সঞ্চালনা উপজেলা নির্বাহ অফিসার শামীম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার আকাশ বৈরাগী, মহিলা ভাইসচেয়ারম্যান পারবিন আক্তার রেবু,কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার অশোক কুমার রায়,কারিতাস বরিশাল অঞ্চল মুক্তি -৩ প্রকল্প উপজেলা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার জহিরুল ইসলাম, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সদস্যবৃন্দ,ত্রান ও পুর্নবাসন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You might like