ই-প্রেস ক্লাব গড়ে উঠেছে সাংবাদিকদের সেবায়

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট :

বাংলাদেশের সাংবাদিকদের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়ে ই-প্রেস ক্লাবের যাত্রা শুরু। প্রাথমিকভাবে সদস্য সংগ্রহের কাজ চলছে।

এই মহতী কাজের উদ্যোগ নিয়েছেন জনাব সৈয়দ ফজলুল কবীর। তিনি হলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা।

ই-প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য কিছু সেবা চালু করবে। তারমধ্যে কিছু সেবা হলো, স্বাস্থ্য সেবা, বীমা সেবা, আর্থিক সেবা, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা।

সৈয়দ ফজলুল কবীর বলেন, ই-প্রেস ক্লাবে এরই মধ্যে দেশের বড় বড় সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ যোগদান করেছে। আশা করা যাচ্ছে এই সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা ভালো সেবা পাবে।

You might like