

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি :
মহান স্বাধীনতার সুবর্ণজন্তী উপলক্ষে ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার (২০ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বনার্ঢ্য এই র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ৫ টি গাড়িতে করে ২০ জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র্যালি ও মুক্তিযোদ্ধা সমাবেশটি ভোলা থেকে শুরু হয়ে ৭টি উপজেলায় প্রদক্ষিণ করে। লাল সবুজ টিশার্ট পরিহিত মুক্তিযুদ্ধারা এই সমাবেশে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রাজীব আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার অহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজিব প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ দিয়েছেন। বিশ্বের বুকে একটি মানচিত্র দিয়েছেন। মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন না করলে আজও এদেশের মানুষ পাকিস্তানের পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতো। এসময় বক্তরা বলেন,সমাবেশে তারা আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ সারাদেশে মুক্তিযোদ্ধাদের সমাবেশ র্যালির আয়োজন করে প্রশাসন।
প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতে ভয় পেতেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতে ভয় করেন না। এই সরকার মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য অনেক কাজ করে যাচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য এই বিশেষ আয়োজন করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।










