দোহারে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলায় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ( শনিবার) সকালে দোহার অর্গানিক এগ্রোর আয়োজনে উপজেলার জয়পাড়া কলেজ মাঠে এ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

দোহার অর্গানিক এগ্রোর এডমিন মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

উক্ত মেলার উদ্বোধন করেন কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।দোহার অর্গানিক এগ্রোর এডমিন মো. রাজিব শরীফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, অষ্ট্রেলিয়া প্রবাসী হটিকালচারিস্ট কালাম খান, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ। মেলায় দেশীয় নানা রকম পিঠাপুলির প্রদর্শনী ও বিক্রয় করা হয়। পরে বিকেলে সমাপতি অনুষ্ঠানে আনোয়ার সফি ইভু চৌধুরী প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ী ষ্টল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।
মেলায় প্রায় ২০ টি ষ্টল সাজিয়ে দোকানীরা সারাদিন বিকিকিনি করেন।

You might like