

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ করেসপন্ডেন্ট :
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে রাস্তা পাড়াপাড়ের জন্য একটি ফুটওভার ব্রিজ বানানো হয়েছে।

ফুট ওভার ব্রিজটি বলতে গেলে অদ্ভুত। সিড়ি গুলো ছোট এবং এতে করে স্লিপ খেয়ে পড়ে যাবার উপক্রম। পথচারীরা বলছে এটা কোনভাবেই ওভার ব্রিজ হয় নাই।
কোনাপাড়ার বাসিন্দা মুন্না জানান, ফুট ওভার ব্রিজটির উঠানামার জন্য ব্যবস্থা একদিক দিয়ে। যার কারণে রাস্তা পাড় হতে অনেক সময় লেগে যায়।
ভূইগর বাসিন্দা হানিফ রানা জানান, সে তার ফ্যাক্টরীতে যেতে হলে রাস্তা পারাপাড় এর সময় লাগে ২০-২৫ মিনিট। কারণ জানতে চাইলে, তিনি জানান ফুটওভার ব্রিজটির সিড়িগুলো আরো প্রশস্ত হওয়া দরকার ছিলো। উঠা এবং নামার জন্য সিড়ি দুই পাশ দিয়ে না থাকায় পথচারীদের সমস্যা হচ্ছে।
এ বিষয়ে কর্তৃপক্ষের থেকে কোন জবাব পাওয়া যায় নি। কর্তব্যরত ট্রাফিক জানান, ফুটওভার ব্রীজটি বড় আকারে বানানো উচিত ছিলো। কেননা সাইনবোর্ডের অপর প্রান্তে মহাসড়কের সকল পরিবহনের কাউন্টার থাকায় পথচারী অনেক হয়।

সাধারণ মানুষজন আশা করছে এই ফুটওভার ব্রীজটি আরো আধুনিক করবে এবং বড় পরিসরেই করা হবে।










