শিবচরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়

মাজহারুল ইসলাম (রুবেল) :

মাদারীপুরের শিবচর এলাকা থেকে এক অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ফেনী থেকে ছেড়ে আসা বরিশালগামী রোহান পরিবহনে করে আসেন এক বৃদ্ধা। রাত ২টার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় শিবচরের পাঁচ্চরের রয়েল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির কোনো পরিচয় না পাওয়ায় পুলিশকে খরব দিলে তারা মরদেহ থানায় নিয়ে যায়।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে অজ্ঞাতনামা ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। কারণ, তার কাছে পরিচয় শনাক্ত করার মতো কিছুই ছিল না। বর্তমানে লাশ শিবচর থানা হেফাজতে আছে।

You might like