বাঁশতলা আইডিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়ন পরিষদ এলাকার বাঁশতলা আইডিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৪ফেব্রয়ারী( মঙ্গলবার ) দিন ব্যাপি খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো.আশরাফ এর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়। এর পর প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের পর খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সোহান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।

এ সময় আমজাদ হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি খেলা ধুলা করতে হয় কেননা সুস্থ দেহ সুস্থ মন। আজকের তোমাদের মধ্য থেকে ই কেউ হবে এই পরিষদের চেয়ারম্যান, কেউ হবে উপজেলা চেয়ারম্যান, কেউ হবে আরও বড়-বড় লোক।তোমাদের সঠিক ভাবে পড়াশোনা করতে হবে। এ প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো এবং শিক্ষকগণ যত্নসহকারে বাচ্চাদের পাঠ দিয়ে থাকেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম , ১নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ শাহজাদা, ৩নং ওয়ার্ড মেম্বার নাহিদুল হক নাহিদ ৪নং ওয়ার্ড মেম্বার রিফাত মাদবর, ৫ নং ওয়ার্ড মেম্বার ফরহাদ লস্কর,৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলাউদ্দিন ৮নং ওয়ার্ড মেম্বার আমির হামজা,৯ নং ওয়ার্ড মেম্বার রাজু আহমেদ রাজিব, মজনু মাদবর, রানা তালুকদার, মানিক মোল্লা,গোকুল কান্তি দে।

খেলা পরিচালনায় যারা দায়িত্ব পালন করেন তারা হলো, আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব হোসাইন, মাকসুমুল মুকিম, মোঃ নাঈম,মাহির দেওয়ান,মোঃ আশরাফ,মায়িশা আনিকা মীম,শারমিন আক্তার,দোলন আক্তার,বৃষ্টি রানী শীল,আইরিন আক্তার।

You might like