হত্যা মামলা মাথায় নিয়ে বিশ্বরেকর্ড সাকিবের

নিউজ ডেস্ক :

হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। সেইসঙ্গে তার নামে এসেছে লিগ্যাল নোটিশও। এমন বিতর্কের মাঝেই রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। রাওয়ালপিন্ডিতে শেষদিনের প্রথম সেশনে ২ উইকেট তুলে নেন সাকিব।

এতেই নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬। আর ভেট্টোরির উইকেট সংখ্যা ৭০৫।

সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯টি টি-টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে। এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে।

সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ শাকিল। এই উইকেট দিয়ে ড্যানিয়েল ভেট্টোরিকে স্পর্শ করেন সাকিব। আর এর কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

রোববার, ২৫ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

 

ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই তাদের সহযোগিতা না করতে। সহযোগিতা করলে অপমান-অপদস্থ, চাকরিচ্যুত করা হবে।

এ বিষয়ে ছাত্র নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া।

তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

You might like