

স্পোর্টস ডেস্ক :
শেষ হয়েও শেষ হচ্ছে না মিরপুর টেস্টকে সাকিবকাণ্ড। আজও অশান্ত মিরপুর। অথচ রাত পোহালেই এই মিরপুর স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব আল হাসানের অবসরকাণ্ডে বহুল আলোচিত এই টেস্ট। যদিও সাকিবকে ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে খেলবে টাইগাররা।

কিন্তু তারপরও মিরপুর টেস্টে সাকিব না থেকেও আছেন। ম্যাচের আগেরদিন নিয়মমাফিক সংবাদ সম্মেলনে যথারীতি আলোচনার কেন্দ্র ছিলেন সাকিব। আর অন্যদিকে সাকিবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীরা গোটা এলাকা মুখর করে রেখেছেন নানা স্লোগানে। তবে আজ যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছু।
মারামারিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। সাকিবকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিবিয়ান’দের রোববার মিরপুরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছেন সাকিববিরোধীরা। এ সময় মারধরের শিকারও হন তাঁরা। ঘটনার সময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন।
রোববার সাকিবকে দেশে ফিরিয়ে অবসরের সুযোগ দিতে লং মার্চের ঘোষণা দেন তার ভক্তরা। সেই লক্ষ্যে সকাল থেকেই স্টেডিয়ামের আশেপাশে আনাগোনা বাড়তে থাকে সাকিব সমর্থকদের। তবে যৌথ বাহিনীর তৎপরতার মুখে দুপুর পর্যন্ত তেমন কিছু করতে পারেননি নিজেদের সাকিবিয়ান পরিচয় দেয়া তরুণরা।
কিন্তু দুপুর গড়ালে শ’খানেক সমর্থক মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হন। এই সময় তারা মিছিল দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করেন। সাকিবকে খেলার সুযোগ দিতে না পারলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।
কিছু সময় পর তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে সাকিব-বিরোধীরা। হঠাৎ আক্রমণে সাকিবিয়ানরা এলোমেলো হয়ে গেলেও এরপর আবার সুসংগঠিত হয়ে তারা ফিরে আসেন। ফলে মুখোমুখি হয়ে পড়ে দুই পক্ষ। এই সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এর মিনিট ত্রিশেক পর সাকিববিরোধীরা আবারও ছোট ছোট দলে স্টেডিয়ামের সামনে জড়ো হন। এ সময় তারা ‘সাকিব ভুয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন। এর মধ্যেই সাকিব ভক্তরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সংবাদমাধ্যমের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।
সাকিববিরোধীরা তখন আরেকবার চড়াও হন তাদের ওপর। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগে এক সাকিবভক্তকে আটকও করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
যদিও সাংবাদিকদের ওই সাকিবভক্ত বলেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেননি, শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন। এ ঘটনার পর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রোব বার, ২০ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?









