মতলব উত্তরে ৫শ’ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট আটক

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রাম থেকে একজন মাদক সম্রাটকে আটক করছে মতলব উত্তর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সার্বিক নির্দেশনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৩ জানুয়ারি ২০২৫ সময় সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫ নং দূর্গাপুর ইউনিয়নের অলিপুর বাজার সংলগ্ন টিনসেট সেমিপাকা বসত ঘর থেকে মাদক সম্রাট বিল্লাল হোসেন (৩৫) নামে এক ব্যাক্তিকে ৫০০ শত পিচ ইয়াবা টেবলেট সহ থানা পুলিশ আটক করে।

তার পিতার নাম মৃত নুরুল হক, মাতা মৃত খোরশেদা বেগম, গ্রাম ৩ নং ওয়ার্ড অলিপুর। ধৃত আসামীর কাছে গোলাপি রঙের ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় যার মূল্য দেড় লক্ষ টাকা। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া একই কায়দায় এসআই মোঃ জাফর আহমেদ সহ সঙ্গীয় ফোর্স সহ গত ১০ জানুয়ারি অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের গালিম খাঁ মূখি আবিদ ভূইয়ার বাড়ি সংলগ্ন বেড়ীবাঁধ সড়কে উপর থেকে কুমিল্লা জেলার দাউদ কান্দি উপজেলার সোতন্দী গ্রামের জনৈক মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন কে আটক করে। আসামি সাজ্জাদ হোসেন কে কোর্টে প্রেরন করা হয়। এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ১৩ জানুয়ারি ধৃত আসামী বিল্লাল হোসেন এর ছবি প্রকাশ করা হয়।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like