কুমিল্লা জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযানে নগরীর ফুটপাত দখলমুক্ত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৯ জানুয়ারী ২০২৫

কুমিল্লায় শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে অবৈধ দোকানপাট এবং রাস্তার উপর নির্মত উচ্ছেদ করেছে সেনাবাহী ও জেলা প্রশাসন।

আজ দুপুরে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে অবৈধ দোকানপাট এবং তোরণ উচ্ছেদে অভিযান চালায় সেনাবাহী ও জেলা প্রশাসন।
কুমিল্লা সিটিকর্পোরেশন ও কুমিল্লা জেলা পুলিশেসের সহযোগিতায় কুমিল্লা শহরের ফৌজদারী এলাকা থেকে শুরু করে চকবাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কের পাশে ফুটপাত থেকে বেশকিছু অবৈধ দোকানপাট এবং রাস্তার উপর নির্মত বেশ কয়েকটি তোরণ উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নূর আশেক ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাত হোসেন।

কুমিল্লা শহরে রাস্তা ও ফুটপাত দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি প্রদান করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নূর আশেক।

জনদুর্ভোগ নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার বিকেলেও কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এসময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like