পঞ্চগড়ের বোদায় পাঁচ শতাধিক শীতার্তের মাঝে শীত উপহার বিতরণ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের পক্ষে ৫০০ শীতার্তের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সাকোয়া শিংপাড়া কওমী মাদ্রাসা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।

সাকোয়া শিংপাড়া কওমী মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. সাজ্জাদ হোসেন শামীমের সভাপতিত্বে এসময় সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাফর রহমান, মো. আমিজু ইসলাম, শ্রী অন্নপ্রসাদ বর্মন, মো. আল মামুনুর রশিদ, মো. সবুজ মোল্লা, মো. তোয়াবুর রহমান, মো. আরিফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like