

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আবারো আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। এসময় মূল ফটকে তালা লাগিয়ে দিলে আদালত চত্বরে আটকা পরে বিচারক-আইনজীবীসহ সেবাপ্রার্থিরা।

নিয়োগবাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এসব দাবিতে আদালত ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। একসাথে দুপুর আড়াইটার পর বিক্ষোভকারীরা আদালতের প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।
বক্তারা বলেন, সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








