

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ভূঁইয়ার বাজারস্থ আর এস মার্কেটে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাচিকাটা ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলার সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রধান। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মনোহরদী উপজেলা সভাপতি মাওলানা সফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন মনোহরদী উপজেলার সভাপতি মুহাম্মদ শাহ জালাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাচিকাটা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিকুল আলম দুলাল, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কাচিকাটা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ফয়সাল আলম।
বক্তারা বলেন, “ইসলামী যুব আন্দোলন একটি আদর্শভিত্তিক সংগঠন, যা যুব সমাজকে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি আদর্শ সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে।”
পরিচিতি সভায় কাচিকাটা ইউনিয়ন যুব আন্দোলনের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয় এবং আগামী দিনের কার্যক্রমের রূপরেখা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিকাটা ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ আহসান উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসাইন।
সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/প্রিয় সময়
প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











