

আমার স্ত্রী জীবনভর অব্যক্ত দায়িত্ব, এক নিঃশব্দ সংগ্রাম।
সময়ের সঙ্গী-নিত্যসঙ্গী!
আমি গর্ব করি স্ত্রী আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ
তার প্রতিটি কাজ যেন স্বাভাবিক ধরে নেওয়া অভ্যাসে পরিণত হয়-
নির্ভরতার প্রতীক হয়ে।
কখনো কখনো সমাজের নীরব নিয়মে
আধুনিকতা অগ্রহণযোগ্যতা পায়-স্বাধীনতা খর্ব হয়।
আমার স্ত্রী ঘরের ছায়া হয়ে বেঁচে আছে;
রান্নায় খাবারের স্বাদ;
কিম্বা সন্তানের দায়িত্বে;
তবুও তাকে আলাদা করে ভাবার সময় পাই না।
সংসারের সবচেয়ে জটিল দায়িত্বগুলো স্ত্রীরাই করে
অভিযোগহীনভাবে নিঃশব্দ সহানুভ‚তিগুলো বিলিয়ে দেয়।

অচেনা মানুষ, নতুন পরিবেশ, নতুন নিয়মের ভেতরে
এসেও স্বপ্ন বুনতে ভালোবাসে;
আর তা’ প্রতিদিন একটু একটু করে গড়ে তোলে;
আর তা প্রকাশ পায় হাসি, রান্না, সাজগোজে।
কেউ কেউ বলে স্ত্রীরা কখনো কখনো অযোগ্য হয়;
আর আমি ভাবী-
আমি অসুস্থ হলে, এই অযোগ্য স্ত্রীই রাত জেগে পাশে থাকে;
আমার স্ত্রী ক্লান্ত মুখ দেখে
এককাপ চা বাড়িয়ে দেয়-ভালোবাসায়।
আমার এ স্ত্রীই সবকিছু ছেড়ে আমার সঙ্গী হলো-জীবনসঙ্গী।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











