

একের পর এক ক্ষুদ্র জীবনে কত আসে ঠেক,
অচল ঘোষিত হয় তখন জীবন পাতার চেক।।
বিন্দু বিন্দু জমে জমে নেমে আসে কালোমেঘ,
ম্লান হয় চকচকে সম্ভাবনা-হেথায় গাঢ় উদ্বেগ।।

ঘটে যায় কত সুর বেসুরের হাজার রকম ঘটনা,
কখনও আবার রটে সংসারে নানান কিছু রটনা।।
বিন্দু বিন্দু মেঘমালা, কখনও দল বেঁধে তারা চলে,
মেঘ-মেঘের ঘর্ষণের ফলে বারিধারা কিছু ঢালে।।
ঘটনা থামে না ঘটেই চলে সময়ের তালে তালে,
ভালো আশাগুলো ডুব মারে-হায়রে মন্দ ভালে।।
ঘটনার ঘনঘটা জীবনকে করে ফেলে ছন্নছাড়া,
ফুলের মালা ছিঁড়ে যায়-হেথা জোটে হাতকড়া।।
মুল্যস্ফীতির কারণে থমকে যায় জীবন সংসার,
অপারগতায় ভেজাল লাগে অশান্তির পরিবার।।
জনতা আর নেতার মধুর-সম্পর্কেও পড়ে ভাঁটা,
শাক দিয়ে মাছ যায় না ডাকা চলে-ঘটনার ঘনঘটা।।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











