যেখানে শেষ, সেখানে শুরু

ক্ষুদীরাম দাস

জীবনের লক্ষ্য স্থির করে কোন গুরু?
উত্যমে এগিয়ে যেতে হবে,
যেখানে শেষ, সেখানে শুরু।

জীবনের বাঁকে বাঁকে আসিবে বিপদ;
সইতে হবে সহনশীল হয়ে,
অগ্রসর হতে করিতে হবে শপথ।

জন্ম মানুষের শূন্যতা নিয়ে,
আর জীবন শেখায় হাঁটা, লড়া, হার মানা;
নতুন রূপে শুরু হোক বিজয়ী গান গেয়ে।

জীবনের লক্ষ্য ভুলে যাওয়া-মানে মৃত নদী মতো-
নিঃস্ব ও অর্থহীন হয়ে ওঠা,
বিপদ যদি আসে-আসুক যতো।

আত্মতৃপ্তি সুন্দর জীবনে বেঁচে থাকা;
ভালো থাকি-ভালো রাখি,
চলুন মোরা শান্ত করি পরস্পরের অস্থিরতা।

আমি ভেতরের যন্ত্রণাগুলোর উত্তর খুঁজি;
আশা থাকে-তাই হতাশা আসে,
জীবনের সব ঘটনার আমরা ভিন্ন ভিন্ন বুঝি।

আমরা কষ্টভোগ করি না পাওয়ার বেদনায়;
যখন আশার প্রদীপ নিভে যায়;
এই তো পাবো পাবো-দেখি কিছু নাই।

হঠাৎই জীবন থেমে যাক;
নতুন পথের জন্যে-ধৈর্য, বিশ্বাস, প্রতীক্ষা
নিশ্চিত পাল্টায় নতুন দিগন্তের বাঁক।

১৬/৭/২০২৫

বুধবার, ১৬ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy