

একটি বনে অনেক প্রকার পাখি থাকে।
তারা একে অপরকে চেনে না ভালো করে
কেউ কারো প্রতি টানও রাখে না,
তবু সকালের আলো ফুটলেই
তারা একসাথে গান গায়—
নির্বিকার এক সুরে, এক অলিখিত চুক্তিতে।
তাদের মধ্যে আছে ঝগড়া
আছে স্থান দখলের লড়াই,
তবু গানের সুরে জন্ম নেয় সমতা—
যেখানে কেউ কাউকে ছোট করে না।
মানুষ তার বিপরীত।
মানুষ কথা বলে, লিখে, ছবি আঁকে—
তবু একাকীত্বে ডুবে থাকে রাতের পর রাত।

সে চায় সহানুভূতি
চায় কোনো এক হৃদয়ের উষ্ণতা,
যেখানে নিঃশব্দ কান্নারও শব্দ শোনা যায়।
আমি সেই কণ্ঠস্বর হতে চাই—
যা নিঃসঙ্গ মানুষের কানে ধীরে বাজে,
ভাঙে তার নীরবতার শিলালিপি।
তাই যারা একা, যারা একা হয়ে গেছে—
তারা যেন আমার পাশে এসে বসে,
আমি কিছু বলব না, তবু তাদের পাশে থাকব—
একটি নির্জন গাছের মতো, একটি শান্ত কবিতা
যার ছায়ায় বিশ্রাম পায় পাখির দল।
রোববার, ২০ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ২০ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











