

মিজানুর রহমান রানা :
আমার সোনার বাংলা, আজ তুমিই প্রশ্নবিদ্ধ,
তোমার আলোয় ঝলসে গেছে শিশুর নিষ্পাপ চিত্ত।
পথে নামলেই ছায়া ঘন, আতঙ্কে কাঁপে জনতা,
কে ডাকাত, কে রক্ষক, বোঝে না আর সমাজটা।

পানি বিলাতে গুলি, মানবতা আজ দগ্ধ,
অগ্নিস্নানে মানুষ পোড়ে, জীবন হয়ে যায় বিভ্রান্ত।
ভাড়া তিন গুণে রিকশা চায়, ধুঁকছে দগ্ধ দেহ,
তবু ভিডিও ভাইরাল আগে, সাহায্য কোথায় রহে?
মামলা জালে জড়িয়ে পড়ে, নিরপরাধের কান্না,
একজনের অপরাধে শতজনের দুর্ভাগ্য হানা।
চাঁদার চেয়ে বড় ট্যাক্স, বাধ্য হয়ে দেয় সবাই,
পাথর ছুঁড়ে মারে জনে জনে, সভ্যতা কোথায় নাই?
আফ্রিকার জঙ্গলে জন্মালে হয়তো পেতাম মুক্তি,
এই প্রটোকলে বাঁচা মানে জীবনের প্রতি অবমাননা যুক্তি।
তবু কণ্ঠে শোনা যায় “আমার সোনার বাংলা”,
ঘৃণায় জর্জরিত, তবু আশার দীপ্তি কোথাও যেন বাঁধা।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











