দোহারে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানের অভিযোগ: “পেশাগত প্রতিহিংসার শিকার আমি”

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান শেখ মিলন তার বিরুদ্ধে চলমান হয়রানি ও পেশাগত প্রতিহিংসার অভিযোগ তুলে প্রশাসনের কাছে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

১২ বছর ধরে এই পেশায় যুক্ত শেখ মিলন সাভার থেকে সরকারি অনুমোদিত তিন মাস মেয়াদি প্রশিক্ষণ ও একাধিক রিফ্রেশার কোর্স সম্পন্ন করেছেন। তিনি নারিশা পয়েন্টে দায়িত্ব পালন করে আসছেন এবং তার নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে, ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়াধীন।

শেখ মিলনের অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমের সঙ্গে মতবিরোধের জের ধরে তাকে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, “গত ২৪ মে ঢাকার ডিডিএআই অফিস থেকে একজন প্রতিনিধি গ্যাস্ট্রোসিমেন সরবরাহ করতে আসে। অফিসার অনুপস্থিত থাকায় তা কম্পাউন্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়। পরবর্তীতে আমাকে ৫ জুন শোকজ নোটিশ দেওয়া হয়। আমি ঈদের ছুটি শেষে ১৫ জুন জবাব প্রদান করলেও এখনও এর কোনো প্রতিক্রিয়া পাইনি।”

শেখ মিলনের দাবি, একটি ছাগলের বাচ্চা মৃত্যুর ঘটনায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগের মুখোমুখি করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে তিনি বলেন, “এক খামারি দুধ খাওয়ানোর বিষয়ে পরামর্শ নিতে আসে। আমি তাকে ১ লিটারে ৫০ গ্রাম ব্যান্ডেড একমি কোম্পানির গুঁড়া দুধ ব্যবহারের পরামর্শ দিই। কিন্তু ভুলবশত সে ১ পয়া (প্রায় ২৫০গ্রাম) ব্যবহার করে, ফলে বাচ্চাটি মারা যায়।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মেম্বার জানান, “আমরা গ্রাম্যভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি, উভয় পক্ষ সম্মতও ছিল। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায় বিষয়টি তাদের কাছে চলে গেছে এবং বিচার সেখানেই হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিম বলেন, “একজন মহিলা উপজেলা ইউএনও বরাবর একটি অভিযোগ দিয়েছেন। তারা নিজেরাই দিয়েছেন বলে শুনেছি। আমি এসব নিয়ে তেমন কিছুই জানি না।”

শেখ মিলন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমে তার দায়িত্ব পুনর্বহালের জোর দাবি জানান।

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy