

রফিকুল ইমলাম , হোসেনপুর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ীতে ডুকে দেশীয় অস্ত্র দিয়ে মিলন মিয়া (৬০)কে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ মর্মে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙলবার(২২ জুলাই) সকাল ১০ টার দিকে একই গ্রামের নাদিম মিয়া গং রাম দা দিয়ে মৃত আহাম্মদ আলীর ছেলে মিলন মিয়াকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে মাথার ডান অংশে মারাত্মক গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়া পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।পরে বসত ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, হাড়িপাতিল ভাঙ্গিয়া ক্ষতি করে এবং মহিলাদের শ্লীলতাহানী করে। বসত ঘরে থাকা ট্রাঙ্কের ভিতর থেকে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও আনুমানিক আড়াই ভরি স্বর্নালঙ্কার নিয়া যায়।
কোন প্রকার মামলা মোকদ্দমা করলে বাড়িঘর পুড়িয়ে দেবার হুমকি দেয়।পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করিলে পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায়, মিলন মিয়াকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, রোগীর অবস্থা আরো অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে,বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











