আমতলীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে ২০২২-২৩ শিক্ষা বর্ষের সেরা ফলাফল অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) প্রোগ্রামের আওতায় আমতলী উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সোমবার সকালে এ সংবর্দনা ও সনদ প্রদান করে।

আমতলী মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) মো. জিয়াদ হাসান, বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আকতার, আমতলী সরকারী একে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, সুপার মাওলানা মো. আবু তাহের, সাংবাদিক জাকির হোসেন ও শিক্ষার্থী ও অভিভাবকরা মো. সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। সভা শেষে কৃত্তি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

সোমবার, ২৮ জুলাই ২০২৫

You might like

About the Author: priyoshomoy