দিনাজপুরে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
“পরিকল্পিত বনায়ন করি–সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫) দিনাজপুরের ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে বিকেল সাড়ে ৫টায় মেলা মঞ্চে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, এবং বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক ড. মোঃ সুলতানুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী সংরক্ষক বেগম নুরুন্নাহারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মধ্যে সনদপত্র প্রদান করা হয় এবং তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী বৃক্ষমেলায় ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।

এছাড়া প্রথম দিনের কুইজ প্রতিযোগিতার সঠিক উত্তরদাতা ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ হারুন উর রশিদ।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ।
১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy