

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার বাইপাস সড়কে নির্মাণকাজ চলাকালীন গত ২৬ জুলাই (রবিবার) গ্যাস লাইনে ছিদ্র হয়। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও আজ ২৯ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্যাস লাইনের কোন সংস্কার বা মেরামতের কাজ শুরু করা হয়নি। ফলে মাটি ফুঁড়ে অনবরত গ্যাস নির্গত হচ্ছে, যা সারা এলাকাজুড়ে সৃষ্টি করেছে তীব্র আতঙ্কের।

স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো মুহূর্তে এই গ্যাস লাইন বিস্ফোরণের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাস্তায় চলাচলকারী মানুষ ও আশপাশের ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।
এ বিষয়ে মনোহরদী পৌরসভার ব্যবসায়ী মো. রাসেল মিয়া বলেন, “গত তিন দিন ধরে আমরা আতঙ্কের মধ্যে আছি। ছোট একটি আগুনের স্ফুলিঙ্গ থেকে বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা দ্রুত গ্যাস লাইন সংস্কার ও রাস্তার কাজ শেষ করার দাবি জানাই।”
স্থানীয়রা জানান, বাইপাস সড়কের নির্মাণ কাজ দীর্ঘ সময় ধরে চলমান থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। তার উপর গ্যাস লাইন ছিদ্রের কারণে জননিরাপত্তার বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। ব্যবসায়ীদেরও স্বাভাবিক ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তাদের দাবি, গ্যাস লাইনের মেরামত দ্রুত সম্পন্ন করে রাস্তার কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য নিরাপদ ও উপযোগী করে দিতে হবে।
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











