গাংনী-ধানখােলা সড়কে আবারাে ডাকাতি

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী-ধানখােলা সড়কের একই স্থানে আবারাে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মঙ্গলবার ছিলাে গাংনী বাজারের সাপ্তাহিক হাট। এ হাট থেকে ও বাজার থেকে গাংনী উপজেলার ধানখােলা, মহিষাখােলা,আড়পাড়া ও শানঘাটসহ বিভিন্ন গ্রামের মানুষ গাংনী-ধানখােলা সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। সড়কের বিল্লাল নার্সারী নামক মােড়ে আগে থেকে ওঁত পেতে থাকা একটি ডাকাতদল একে একে পথচারীদের গতিরােধ করে। এক পর্যায়ে সড়কের পাশে নামিয়ে নিয়ে তাদের বেঁধে রাখে। সেই তাদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে,খবর শুনে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল সাংবাদিকদের জানান,ডাকাতদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।
উল্লেখ্য,গত কয়েক মাস পূর্বে একই স্থানে ককটেল বিস্ফােরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এভাবে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy