চাঁদপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসানের যোগদান

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান যোগদান করেছে।

তিনি গত (১ জুলাই) চাঁদপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

মুঃ ইসতিয়াক হাসান ১৯৮৭ সালে ১৬ ডিসেম্বর ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ নূর ইসলাম এবং মাতার নাম হোসনে আরা হাসি।

তিনি ১৯৯১ সালে ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। ২০০৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০০৯ সালে বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ১১ বছরেরও অধিককালের কর্মজীবনে তিনি সহকারী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এসময় দায়িত্ব পালনে তিনি অত্যন্ত সাফল্যের সাথে এলজিইডির সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

মুঃ ইসতিয়াক হাসানের সহধর্মিনী ইতি খানুম একজন আদর্শ সুগৃহিণী। তিনি এক পুত্র সন্তানের জনক। এ জেলায় কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy