

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনী গ্রামের সাড়ে পাঁচ বছরের ক্ষুদে ফুটবলার সোহানের সকল দায়িত্ব নিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ০৭ জুলাই ২০২৫ ইং সন্ধ্যায় মতলব উত্তরে সোহানের বাড়ি সাড়ে পাঁচ আনী গ্রামে এসে সোহানের পরিবারের খোঁজ খবর নেন এবং সোহান সহ তার পরিবারের সকল দায় দায়িত্ত্ব নিবেন বলে জানান।

তিনি আরও বলেন ছোট্ট শিশু সোহানের ফুটবল খেলা বা ফুটবলের প্রতি যে একটা প্রতিবা এগুলো ফেইসবুক, অনলাইন ও টেলিভিশনে তার এ অগ্রগতি দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হলে তারেক রহমান তাৎক্ষণিক আমিনুল হক কে সোহানের গ্রামের বাড়ি এবং তার পরিবার পরিজনদের খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ করেন। এ সুবাদে আমিনুল হক মতলবে এসে সোহানকে ফুটবল খেলার গেঞ্জি, পেন্ট বুট সহ আর্থিক সহযোগিতা করেন।
তিনি সোহানকে প্রশ্ন করেন যে সোহান কি হতে চায় জবাবে সেহান বলেন তিনি বাংলার মেসি হতে চায়। এসময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর ডেবের সভাপতি সরকার ডাঃ মাহবুব আলম শামীম, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, আজহারুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এ্যাড মফিজুল ইসলাম, শিশু সোহানের বাবা সোহেল প্রধান ও ক্ষুদ্র ফুটবলার বাংলার মেসি সোহান।
এ ছাড়া অসংখ্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকা চাঁদপুর ও মতলবের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক সহ সঙ্গী ফোর্স উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












