

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জ আগুনে পুড়ে দুই দোকানের মালিক নিঃস্ব হওয়ার খবর পাওয়া যায়। ০৬ আগস্ট বুধবার রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের ফকির বাজার এ দুর্ঘটনা ঘটে।

আগুনে ওই বাজার হাজী স্টোর নামক মোস্তফা কামালের মুদি দোকানটি সম্পুর্ন ও জাহাঙ্গীরের ওয়ার্কশপ আংশিক পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজী স্টোরে আগুনে পুড়তে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে ছিলেন তারা অসহায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসন। এতে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পেলেও মোস্তফা কামালের মুদি দোকানটি সম্পুর্ন ও জাহাঙ্গীরের ওয়ার্কশপ আংশিক পুড়ে যায়।
আগুনে মোস্তফার দোকানঘর, নগদ টাকা, মুদি, কসমেটিক, কনফেকশনারি ও ভ্যারাইটিজ মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১৫ লাখ টাকা ও জাহাঙ্গীরে দোকানঘরটি পুড়ে ও মালামাল নস্ট হয়ে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করে বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, আগুনে মোস্তফার দোকানঘরসহ সবকিছু পুড়ে ছাই এবং জাহাঙ্গীরের আংশিক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করর প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












