দ্যোতনা সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী : নব কমিটির অভিষেক

প্রেস বিজ্ঞপ্তি :

দ্যোতনা সাহিত্য পদক-২০২৪ ও ২০২৫ প্রদান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড এর প্রাক্তন সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কবি মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ এর সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ও এড. জিএম মূছা।

শেখ শাহরিয়ার সোহেল এর সঞ্চালনে লেখক ও গবেষক ড. সন্দীপক মল্লিককে সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় দ্যোতনা সাহিত্য পদক-২০২৪ এবংসাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় কবি ও গবেষক মুহ. আবুল কালাম আজাদকে দ্যোতনা সাহিত্য পদক-২০২৫ প্রদান করা হয়।

দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাফসান ইখতিয়ার এসএসসি পরীক্ষায় জি পি এ ৫ (A+) বিভাগ: বিজ্ঞান এবং সামিয়া আফরিন, এসএসসি পরীক্ষায় জি পি এ ৫ (A+) বিভাগ: মানবিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ প্রদান করা হয়। উল্লেখ্য রাফসান ইখতিয়ার কবি মঞ্জুয়ারা সোনালীর মেধাবী পুত্র এবং সামিয়া আফরিন কবি রশীদ শিমুল এর মেধাবী কন্যা।

কবি অরুণ বর্মন ২০২৫ সালে শিশুসাহিত্যে কিশোর বেলা পুরষ্কার অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও অনুভূতি প্রকাশ করেন কবি গাজী শহীদুল, কবি রাশিদা আক্তার লিলি, কবি সুরাইয়া শরীফ, কবি আমির হোসেন মিলন, কবি সঞ্জয় নন্দী, কবি আহমেদ মাহবুব ফারুক, কবি সানজিদা ফেরদৌসসহ আজকের নতুন কমিটির ১৫ জন সদস্য।

নতুন কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন (০৮.০৮.২০২৫-০৮.০৮.২০২৮) সভাপতি: ড. শাহনাজ পারভীন, সহ-সভাপতি ১: জি এম মুছা, সহ-সভাপতি ২: আর কে ঘোষ, সহ-সভাপতি ৩: আহাদ আলী সাধারণ সম্পাদক: শেখ শাহরিয়ার সোহেল, সহ-সম্পাদক ১: বকুল হক, সহ-সম্পাদক ২: এম এন এস তুর্কি, সাংগঠনিক সম্পাদক: শরীফ হোসেন ধীমান, অর্থ সম্পাদক: মঞ্জুয়ারা সোনালী, প্রচার সম্পাদক: শরীফুল আলম, দপ্তর সম্পাদক: রাবেয়া খানম কার্যনির্বাহী সদস্য ১: শেখ মাফিজুল ইসলাম কার্যনির্বাহী সদস্য ২: রেবেকা টপি,কার্যনির্বাহী সদস্য ৩: বাগবুল মাহবুব কার্যনির্বাহী সদস্য ৪: আবু রায়হান।

সবশেষে প্রধান অতিথি সকলকে উত্তরীয়, ফুল ও মিষ্টি দিয়ে নব কমিটির সকলকে বরণ করে নেন।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy