

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৯ আগস্ট ২০২৫
কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামী শেখ ফরিদকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত শেখ ফরিদ নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের আবুল খায়ের এর ছেলে।

তথ্যপ্রযুক্তি সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১১ ও র্যাব- ৩ এর যৌথ অভিযানে ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেইট বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে কুমিল্লার শাকতলায় র্যাব-১১ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান র্যাব- ১১, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
মেজর সাদমান জানান, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশপরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গেল গেল ২৫ জুলাই গরুর ঘাস খাওয়া কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।
এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












