

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহারে জমি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে মানবববন্ধন করেছে দলিল লেখকরা।

সোমবার দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় তাদের সাথে একত্বতা প্রকাশ করেন সাধারণ জনগণ।
জানা যায়, দোহার উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা বা প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দিন দিন দলিল সম্পাদনের সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে।
উৎসকর বেড়ে যাওয়ার তলানিতে ঠেকেছে জমি কেনাবেচার হার। এতে আয় রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন দলিল লেখকরা। রেজিষ্ট্রি কার্যক্রম স্বাভাবিক করতে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা।
উৎস করের যাতাকলে পড়ে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারাও। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা।
এ বিষয়ে সুতারপাড়া এলাকার আব্দুল জলিল বলেন, জমি কিন্তে গিয়ে যদি রেজিষ্ট্রি করতে এত ফি দিতে হয় তাহলে জমি কিনে কি করবো। তার থেকে এমনিতে চলা ভালো। মরার উপরে খাড়ার ঘা মনে করেন তিনি।
অতিরিক্ত উৎস করের কারনে দলিল সম্পাদনের পরিমান কমে গেছে বলে স্বীকার করেন উপজেলা সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা দলিল লেখকগন ও উপজেলার সাধারণ জনগন।
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন












