বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

সাইদুজ্জামান ভূঁইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উক্ত বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহানুর আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান (সেলিম), বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক তপন কুমার ভৌমিক ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হামিম ইসলামের মা শিরিনা আক্তার, কৃতি শিক্ষার্থী ইলরা ইসলাম (প্লাবন)।

অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ ও গীতা পাঠ করেন অপর্ণা চক্রবর্তী।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভৌমিক ও অফিস সহকারী নারায়ন চন্দ্র দাস এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

তিনি আরও জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 61 সর্বমোট পড়েছেন , 24 আজ পড়েছেন

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy