

হিরক খান, গাংনী (মেহেরপুর ) প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে নিজ বাড়ীর দ্বিতীয় তলা ছাদ থেকে পড়ে কুরছিয়া খাতুন (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে।

নিহত কুরছিয়া খাতুন চৌগাছা গ্রামের আব্দুল মতিন এর স্ত্রী। স্থানীয়রা জানান, কুরছিয়া খাতুন নিজ বাড়ীর দ্বিতীয়তলা ছাদের উপর থেকে নারিকেল গাছের ডাইগু কাটছিলেন ,এ সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত পায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান,খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে, সেখানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










