অর্থবছর শেষ, তবুও কাজ হয়নি : দিনাজপুর জেলা পরিষদে দুদকের অনুসন্ধান

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা পরিষদে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা জেলা পরিষদের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পরে তারা জেলা পরিষদের অর্থায়নে চলমান প্রকল্প—দিনাজপুর শিশু পার্ক এবং স্টেশন ক্লাবে আড়াই কোটি টাকার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে জেলা পরিষদে ৯৪ কোটি টাকার ৯৮টি প্রকল্প অনুমোদিত হয়েছিল। এর মধ্যে বেশ কিছু কাজ চলমান রয়েছে। তবে ২০২৪-২০২৫ অর্থবছরে নতুন কোনো কাজ শুরু হয়নি—যা আমাদের কাছে বড় প্রশ্ন। অথচ অর্থবছর ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। জেলা পরিষদ বলছে, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে অনুমোদনের শর্তে বরাদ্দ ধরে রাখা সম্ভব। কিন্তু কেন কাজ শুরু হয়নি, সেটি আমরা খতিয়ে দেখছি।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়া ও কমিটির মাধ্যমে কাজ যথাযথভাবে হয়েছে কি না তা যাচাই করা হবে। সংগৃহীত নথি ও সরেজমিন তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হবে। প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।

অভিযানে সহকারী পরিচালক খায়রুল বাশারসহ দুদকের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, দুদক কর্মকর্তারা আমাদের নথিপত্র পর্যালোচনা করেছেন। তবে জেলা পরিষদ আইন অনুযায়ী এক অর্থবছরের কাজ অন্য অর্থবছরে করার সুযোগ রয়েছে। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy