জীবনযুদ্ধে বেঁচে থাকতে চায় ক্যানসার আক্রান্ত আ. রহিম

মিজানুর রহমান রানা :
আবদুর রহিম। পিতা মৃত খলিলুর রহমান। পেশায় একজন টেইলার। মানুষ হিসেবে সৎ, এলাকায় জনপ্রিয়। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার বালুর মাঠে তার প্রতিষ্ঠান। নিউ বৃষ্টি টেইলার্স। এই প্রতিষ্ঠান ২০০৫ সাল থেকে তিনি গড়ে তুলেছেন। ক’জন কর্মচারীর কর্মসংস্থান হয়েছে।

স্ত্রী আসমা আক্তার ও তিন ছেলে নিয়ে ভালোই চলছিলো সংসার। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার দেহে বাসা বেঁধেছে কঠিন এক রোগ- কর্কট রোগ। যাকে ক্যানসার বলা হয়।
এ রোগের আক্রান্ত হয়ে টাকা খরচ করতে করতে ধীরে ধীরে তিনি আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েন। প্রতিষ্ঠানেও কাজকর্ম কমে যায়। অর্থের অভাবে বড়ই সমস্যায় পড়েন। এ সময় তিনি বিভিন্ন ব্যাংক থেকে চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা উত্তোলন করে চিকিৎসার কাজ চালিয়ে যান।

রহিম জানান, আমি রোগে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে চিকিৎসা কাজ চালিয়ে যেতে ঋণগ্রস্থ হয়ে পড়েছি। বর্তমানে এই ঋণের জন্য আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়েছি। যার জন্য আমি অনেক চিন্তিত। আল্লাহ আমাকে ও আমার পরিবারকে রোগ ও ঋণ থেকে মুক্তি দানের ব্যবস্থা করে দিন। যাতে আমি আমার পরিবারকে দেখাশোনা ও ভরণ পোষণ করে তাদেরকে ভালো রাখতে পারি।

এছাড়া তিনি বলেন, আমি এখন অনেক অসহায়। অর্থের অভাবে চিকিৎসার কাজ চালিয়ে যেতে পারছি না। সমাজের বিত্ত¡বান মানুষের কাছে অনুরোধ আমাকে সুস্থতার জন্য আপনারা এগিয়ে আসুন, তাতে আমার পরিবার পরিজন হাসিমুখে থাকবে, আল্লাহ আপনাদেরকে বিপদ থেকে ভালো রাখবেন। ওনার বিকাশ নাম্বার : ০১৮৪৩৯৮০৮১৬। আশা করছি মহতী মানুষের উদ্যোগে ও আল্লাহর দয়ায় বেঁচে যাবে আবদুর রহিম ও তার পরিবার।

———-

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ খ্রি., ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy