

ভাদ্র, আশ্বিন, শরৎকালে মেঘমুক্ত আকাশ,
ভেসে চলে সাদা মেঘে স্নিগ্ধ ছড়ায় বাতাস।
আমোন ধানের মিষ্টি গন্ধে মাটির বুকে দুলে,
দূর গগনে ফুটে কাশবনে শেফালী শিউলি ফুলে।

শাপলা শালুক বিলের জলে আছে মধ্যখানে,
পাকা পাকা মিষ্টি তালে সুবাস ছড়ায় ঘ্রানে।
জ্যোৎস্না রাতে অরণ্যতে রূপের গহনায়,
শরৎকালে বঙ্গ তলে ঋতুর মোহনায়।
দূর্বা ঘাসে হালকা শিশির হাঁটতে ভালো লাগে,
শীতের বার্তা দিচ্ছে ধরায় অনুভূতি জাগে।
শনিবার, ২৩ আগস্ট ২০২৫













