অন্তিম জীবনানন্দ : যুবক অনার্য

জুয়েল হাউজের “জলখাবার”
হেঁটে যাচ্ছে নাতিদীর্ঘ ছায়া
মননে আনমনা
স্পটিং স্টেশন
ডাউন বালিগঞ্জ ট্রাম
ট্রামের সতর্ক সংকেত
মননে আনমনা ছায়া
থামছে না চলছে হেঁটেই
ন্যানো সেকেন্ড
ট্রাম ও ছায়া
পরস্পর যেনো পারাপারহীন
অনন্তকাল দ্বৈধ বোঝাপড়া
ক্যাচারের ভেতর সমগ্র ছায়া

শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল
২২ অক্টোবর ১৯৫৪
মননে আনমনা ছায়ার নির্বাসন
দ্বিতীয় পৃথিবীর ভিড়ে

ট্রামের সতর্ক সাইরেন : দৃশ্যকল্প জুড়ে
দৃশ্যহীন অভিজ্ঞ সঙ্গীত
আনমনা ছায়া : অদৃশ্যকল্প জুড়ে
চিরদৃশ্যময় সরল সঙ্গীত

সোমবার, ২৫ আগস্ট ২০২৫

 

শেয়ার করুন

 8 সর্বমোট পড়েছেন , 8 আজ পড়েছেন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy