কথা বলো সুবর্ণা

সুবর্ণা, তুমি বলেছিলে বাংলাদেশ স্বাধীন করেছো?
এখন দেখো দেখি কি কাণ্ড
ফুরিয়ে গেছে সুদিন, আজ খালি হচ্ছে লতা-কাণ্ড!

তুমি বলেছিলে : এবার আমরা আর কোনো ফ্যা’সিস্ট চাই না
অথচ তোমার বুকের পাঁজরে এখনও গান গায় তোমারই ময়না
যখন তোমাদেরই লোক কেটেছে গাছের মগডাল
তখনই তোমাদের শুরু হয়েছে দুর্দিন মবকাল
তোমরা ছেড়ে দাওনি কাউরে দিয়েছো জুতোর মালা

এবার বুঝেনি এসে গেছে তোমাদেরই পালা।
আজ দিগন্তের সীমায় তুমি পৌছে গেছো লাল-নীল
তোমাদের শকুন এবার তোমাদেরই খায় হয়ে শঙ্খচিল।

মিজানুর রহমান রানা
২৯ আগস্ট, ২০২৫ খ্রি.

You might like

About the Author: priyoshomoy