

কথা ছিলো মেলা থেকে এক পাতা টিপ
এক গোছা চুড়ি কিনে দিবে
কাঠফাটা রোদ্দুরে দাঁড়িয়ে
আমার জন্য অপেক্ষা করবে চিরকাল
আমাকে বউ সাজাবে নিজ হাতে
কথা ছিলো একদিন আমাদের ঘর হবে
সংসার হবে
ফুটফুটে জোছনা মাখা সোনামনি হবে
সেই ঘর সেই সংসার নাকি তোমার

এক জীবনের আরাধনা
সুবিনয়,
মনে পড়ে কথা দিয়ে কথা না রাখার
সেইসব কথাগুলি?
শেয়ার করুন
শেয়ার করুন












