

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নিবাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রচন্ড রকমের

প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে উত্তপ্ত হয়ে পড়েছে নির্বাচনী মাঠ। উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার মধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রগুলো পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ে প্রস্তুুতি চুড়ান্ত করেছে।প্রথমবারের মতো কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ৪৮৮টি সিসি ক্যামেরা।
আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকছে ২ হাজার ১২০ জন সদস্য। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, গ্রাম পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ২৬৪ জন। ১১৮টি ভোটকেন্দ্রের ৭৭৩টি বুথ থাকবে।পোস্টাল ব্যালটে ৯ হাজার ৩৬৭ জন ভোট প্রদান করে।
৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ৩৮টি কেন্দ্রকে অতি ঝঁুকিপূর্ণ চিহ্নিত করা হয়। এ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, ভোটাররা নির্বিঘ্নে স্বাচ্ছন্দে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। ভোটের পূর্ব -পর সহিংসতা এগাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রস্তুত রয়েছে, ৩ প্লাটুন সেনা, ২ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব, ২৯৮ জন পুলিশসহ আনসার বাহিনী। পাশাপাশি ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিয়োজিত থাকছে।
১২৪ জন প্রিজাইডিং, ৭৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৪৭৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবে।
যে কোনো ধরনের সহিংসতা বা আদিপত্য বিস্তারের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
নির্বাচনী পরিবেশে উৎসবমুখর দৃশ্যমান হলেও একই সাথে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
সাধারণ ভোটারদের প্রত্যাশা, ভয় ও হুমকী দমকি মুক্ত পরিবেশে ভোট প্রয়োগের সুযোগসহ সুষ্ঠু নির্বাচনের।
প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.














