মুজিবনগর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা : বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড

‎হিরক খান, ‎গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ৭জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

‎২৯ শে জুন সোমবার ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে।

‎স্থানীয়রা জানিয়েছেন,ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নং মেইন পিলার দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করে।

‎নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিল।কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শুন্য রেখা থেকে তাদের ফেরত নেয়।

‎উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭, ধলা সীমান্তে ৩জন ও কাজিপুর সীমান্তে ২জনকে পুশইনোর চেষ্টা করে।

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রি
.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy