

চাঁদপুর প্রতিনিধি:
সাহিত্য একাডেমি, চাঁদপুরের কার্যক্রমকে আরও সময়োপযোগী, কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে বিদ্যমান গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি একটি সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছে।

একাডেমির নির্বাহী পরিষদের গত ১ জুলাই ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই খসড়া গঠনতন্ত্রের ওপর সাধারণ সদস্যদের লিখিত মতামত, পরামর্শ ও প্রস্তাব আহ্বান করা হয়েছে।
একাডেমির মহাপরিচালক কাদের পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৩৪ (ক) ধারা অনুযায়ী আগামী ২১ দিনের মধ্যে সাধারণ সদস্যরা খসড়া গঠনতন্ত্র সম্পর্কে মতামত দিতে পারবেন। আগ্রহী সদস্যদের সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক তাঁদের মতামত, পরামর্শ বা সংশোধনী প্রস্তাব আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে লিখিতভাবে সাহিত্য একাডেমির মহাপরিচালক বরাবরে দাখিল করতে হবে।
এছাড়া, সংশোধিত খসড়া গঠনতন্ত্র, সংশোধিত গঠনতন্ত্র-২০১৩ এবং মূল গঠনতন্ত্রের কপি সাহিত্য একাডেমি কার্যালয় থেকে ফটোকপি করে নেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬










