কল্যাণপুর ইউনিয়নে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

সজীব খান :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সদর থানা বিএনপির নেতা অ্যাড. শামসুল ইসলাম মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন শিকদার, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, সিনিয়র সহসভাপতি হারুন ভাট, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক নাজির খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদ্দাম গাজী, সদস্য সচিব রাজু আহমেদ।

এ ছাড়া ও কর্মসূচিতে বিএনপি নেতা কাদির খান, জামাল পাটোয়ারী, ছাত্রনেতা সোহাগ খান, যুবনেতা রিপন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃক্ষ রোপন কর্মসূচিতে কল্যাণপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে তারা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড বৃক্ষরোপণ করা হবে বলে তারা জানান।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy